দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা, আহত ১, যানজট
দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় লরি উল্টে দুর্ঘটনা। আজ রাত সাড়ে ৮টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। একটি লাইটপোস্টে ধাক্কা মারার পরেই লরিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয়েছেন টোল প্লাজার সুপারভাইজার। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ ও ১০ লেনে কয়লা ছড়িয়ে পড়ায় ওই দুটি লেন আপাতত বন্ধ। দ্বিতীয় হুগলি সেতুতে যানজট। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশ ও হেস্টিংস থানার পুলিশ। কলকাতা থেকে হাওড়াগামী লরি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লরিটি ব্রেক ফেল করায় ওই দুর্ঘটনা ঘটেছে।