West Bengal Election: 'মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষের জন্য কাজ করব', তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য অভিনেতা সৌরভ দাসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jan 2021 03:27 PM (IST)

এদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপস্থিতিতে শাসক দলের পতাকা হাতে নিলেন অভিনেতা সৌরভ দাস। চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ওয়েব সিরিজে বেশ পরিচিত মুখ সৌরভ দাস। এদিন তৃণমূলে যোগ দিয়ে সৌরভ দাস বলেন, 'সৎ থেকে মানুষের জন্য কাজ করব। মানুষের জন্য কাজ করার অনুপ্ররণা একমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'