আকাঙ্ক্ষা হত্যা: 'কোনও আফশোস নেই' যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পর প্রতিক্রিয়া উদয়ন দাসের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  26 Aug 2020 03:30 PM (IST)
ABP News
মধ্যপ্রদেশের ভোপালে আকাঙ্ক্ষা  শর্মা খুনের ঘটনায় প্রেমিক উদয়ন দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাঁকুড়া আদালতের। কোনও আফশোস নেই প্রয়োজনে উচ্চ আদালতে যাব, নৃশংস খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের পর প্রতিক্রিয়া উদয়নের। ২০১৭-র ২ ফেব্রুয়ারি ভোপালের গোবিন্দপুরা থানার সাকেতনগরে উদয়নের বাড়ি থেকে উদ্ধার হয় বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা  শর্মার দেহাবশেষ। পুলিশ জানায়, ২০১৬-র ২৭ ডিসেম্বর রাতে খুন হন আকাঙ্ক্ষা । বচসার জেরে তাঁকে গলা টিপে খুন করে প্রেমিক উদয়ন দাস। মৃতদেহ রাখা হয় লোহার বাক্সে। পরে এর উপর কংক্রিটের গাঁথনি তুলে দেয় উদয়ন। জেরায় পুলিশ জানতে পারে, প্রেমিকাকে খুনের আগে নিজের বাবা ও মাকেও খুন করে বাড়ির বাগানে পুঁতে দেয় ওই যুবক। ২০১৭-র ২ ফেব্রুয়ারি ভোপাল থেকে গ্রেফতার হয় উদয়ন। ৭ ফেব্রুয়ারি তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়। সেই থেকে জেলেই ছিল তিনটি খুনে অভিযুক্ত উদয়ন। ৩০ এপ্রিল চার্জশিট পেশ করে পুলিশ। গতকাল উদয়নকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া আদালত। আজ উদয়নকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে দু’ বছরের জেল।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • আকাঙ্ক্ষা হত্যা: 'কোনও আফশোস নেই' যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পর প্রতিক্রিয়া উদয়ন দাসের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন