সরকারের কাছে খবর নেই আল কায়দা জাল বিস্তার করছে রাজ্যে, তৈরি হচ্ছে বেআইনি বোমা তৈরির কারখানা! উদ্বেগপ্রকাশ রাজ্যপালের

 রাজ্যে খুন-সংঘর্ষ রোজকার ঘটনা। নেই গণতন্ত্র। প্রশাসনের কর্তাদের আচরণ রাজনৈতিক কর্মীদের মতো। রাজধানীতে গিয়ে অমিত শাহের কাছে নালিশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ’২১-এর ভোট নিয়ে উদ্বেগ তাঁর বক্তব্যে।  রাজনৈতিক মুখপাত্রর মতো কথা, কটাক্ষ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার তিনি দিল্লি যান। যাওয়ার আগে টুইট করে জানান,  বৃহস্পতিবার তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। এর পরেই নয়াদিল্লিতে তিনি সাংবাদিক বৈঠক করেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola