পালানোর ছক ছিল আবু সুফিয়ানের,মুর্শিদাবাদে আল কায়দা যোগে ধৃত জঙ্গিদের জেরা এনআইএ-র

মুর্শিদাবাদে আল কায়দা যোগে ধৃত জঙ্গিদের জেরা এনআইএ-র। সূত্রের খবর, এনআইএ যে তার হদিশ পেয়েছে তা আঁচ করে পালানোর ছক কষে মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা আবু সুফিয়ান মোল্লা। কয়েকজনকে ফোনও করে। কাদের ফোন করেছিল ওই জঙ্গি, খতিয়ে দেখছে এনআইএ। পাশাপাশি, ডোমকল থেকে ধৃত নাজমুস শাকিবের মোবাইল ফোনে মিলেছে কাশ্মীরের কয়েকজনের নম্বর। কী উদ্দেশ্যে এদের সঙ্গে যোগাযোগ রাখত কম্পিউটার সায়েন্সের ওই ছাত্র তাও খতিয়ে দেখা হচ্ছে। এনআইএ ছাড়াও ধৃত জঙ্গিদের জেরা করবে বেঙ্গল এসটিএফ। খবর সূত্রের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola