কালিয়াচকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার-দুর্নীতির অভিযোগ দলের সদস্যদেরই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2020 04:45 PM (IST)

মালদার কালিয়াচক দু'নম্বর ব্লকে গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টেন্ডার ডাকার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ তুললেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যরাই। টেন্ডার প্রক্রিয়ায় গরমিলের অভিযোগ লিখিত ভাবে জমা দেওয়া হয়েছে জেলাশাসকের কাছে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান আমিনুল ইসলামের।