Amit Shah Bengal Visit: নামল হেলিকপ্টার, বিশ্বভারতীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বোলপুরে পৌঁছে গিয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। কিছুক্ষণ আগেই তাঁর হেলিকপ্টার নামে বিশ্বভারতীর হেলিপ্যাডে। গাড়ি প্রস্তুত রয়েছে। গাড়িতে চড়েই তিনি রওনা দেবেন বিশ্বভারতীর উদ্দেশ্যে। সেখানে আশ্রম চত্বর ঘুরে দেখবেন। রবীন্দ্রভবন যাবেন। উপাসনা গৃহে ১৫ থেকে ২০ মিনিট সময় কাটাবেন। সঙ্গীত ভবনে যাবেন এবং বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকাল ১১টা থেকে ১২টা ৪০ পর্যন্ত অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে। দুপুরে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola