শান্তিকুঞ্জে ভাঙন ধরিয়ে রবিতে রবিতীর্থ শান্তিনিকেতনে শাহ, দেখে নিন কী থাকছে আজকের মেনুতে! রইল সারাদিনের কর্মসূচি

মেদিনীপুরের পর এবার বীরভূম। বালিজুড়ির আদিবাসী পরিবারের পর রবিবার বাউল পরিবারে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ (Amit Shah)।  শনিবার শান্তিকুঞ্জে ভাঙন ধরানোর পর রবিবার অমিত শাহের শান্তিনিকেতন সফর। রবিতীর্থে অমিতের সফরের আগেই সাজ সাজ রব। বিজেপি সূত্রে খবর, আজ সকালে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন শাহ। ঘুরে দেখবেন আশ্রম চত্বর। উপাচার্য ও আশ্রমিক ছাড়া থাকবেন না দলীয় প্রতিনিধিরা। দুপুরে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন। শুনবেন গান। পরিকল্পনা মধ্যাহ্নভোজেরও। শিল্পীর বাড়ির শিব মন্দিরে পুজো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহের আজকের মেনুতে থাকছে ভাত, মুগের ডাল, পালং শাকের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, আলুপোস্ত, নলেন গুড়ের রসগোল্লা, টমেটোর চাটনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola