Amit Shah in Benga Live: অমিত শাহর অপেক্ষায় কাঁসার থালা বাটি সাজিয়ে অপেক্ষায় বাঁকুড়ার আদিবাসী পরিবার, তদারকিতে সৌমিত্র খাঁ
বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে তিনি হেলিকপ্টারে বাঁকুড়ায় যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ২০তে বাঁকুড়ায় প্রথমে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করবেন। তারপর বেলা ১১টা ৫০ থেকে দুপুর ১টা ২০, বাঁকুড়ার রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক বৈঠক। দুপুর ১টা ৪০, চতুরডিহি গ্রামে এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ। বাঁকুড়ার চতুর্ডিহির আদিবাসী বাড়িতে জোরকদমে চলছে রান্নার প্রস্তুতি। রাখা হয়েছে কাঁসার থালা বাটি, তদারকিতে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
Tags :
Administration Meeting ABP Ananda LIVE Bankura Abp Ananda Kolkata Amit Shah In Bengal BJP Amit Shah