BJP vs TMC: তৃণমূল শাসনে বাংলা অত্যাচার, অরাজকতা, অন্ধকার যুগে, নাড্ডার উপর হামলা নিয়ে ট্যুইট অমিত শাহের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  10 Dec 2020 07:06 PM (IST)
ABP News
বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ। ডায়মন্ড হারবার যাওয়ার পথে ধুন্ধুমার। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে। উড়ন্ত বোতলের ঘায়ে দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে আহত এক নিরাপত্তাকর্মী। ইটের ঘায়ে এবিপি আনন্দর প্রতিনিধির গাড়ির কাচও ভাঙে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যাওয়ার পথে আজ সকালে শিরাকোলে তৃণমূলের অবরোধে আটকে পড়ে নাড্ডার কনভয়। কনভয়ের বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির।  কয়েকটি গাড়ির কাচ ভাঙে।  সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাসেও।  বিজেপি নেতা রাকেশ সিংয়ের অনুগামীদের মোটরবাইক বাহিনী অবরোধের মধ্যে পড়ে। অভিযোগ, রাকেশ সিংহের দলবলের ওপর হামলা হয়।
‘জে পি নাড্ডার ওপর হামলা নিন্দনীয়। এই হামলার কোনও নিন্দাই যথেষ্ট নয়। কেন্দ্র এই হামলাকে গুরুত্ব দিয়ে বিচার করছে। এই পরিকল্পনামাফিক হামলার জবাব দিতে হবে। বাংলার সরকারকে জবাব দিতে হবে জনগণের কাছে। তৃণমূল শাসনে বাংলা অত্যাচার, অরাজকতা, অন্ধকার যুগে। তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক হিংসা চরম সীমায়। গণতন্ত্রে যাঁরা বিশ্বাস করেন তাঁদের কাছে এটা দুঃখের-চিন্তার।’ ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • BJP vs TMC: তৃণমূল শাসনে বাংলা অত্যাচার, অরাজকতা, অন্ধকার যুগে, নাড্ডার উপর হামলা নিয়ে ট্যুইট অমিত শাহের

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ13 Hour ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা14 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের15 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম15 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন