বুধবার রাজ্যে অমিত শাহ, শুক্রবার বৈঠক সল্টলেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2020 06:37 PM (IST)

বৃহস্পতিবার সভা। দিল্লি থেকে বুধবারই রাজ্যে অমিত শাহ। বুধবার অণ্ডালে আসবেন তিনি। থাকবেন দুর্গাপুরে। ৫ নভেম্বর একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। শুক্রবার সল্টলেক ইজেডসিসিতে বৈঠক করবেন তিনি। রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেও বৈঠক রয়েছে। ৫ তারিখ কলকাতায় বৈঠক সেরেই দিল্লি ফিরবেন তিনি।