Amit Shah's Bengal Visit: রাজারহাটের হোটেলে অমিত শাহের সঙ্গে দলীয় নেতাদের বৈঠক

কলকাতা থেকে মেদিনীপুর দিনভর একাধিক কর্মসূচি সেরে দলীয় বৈঠকে অমিত শাহ। নিউটাউনের যে হোটেলে তিনি রাতে থাকবেন সেখানেই চলছে এই বৈঠক। জানা গিয়েছে, রাজারহাটের এক হোটেলের প্রথম তলে এই বৈঠক চলছে। উপস্থিত শুভেন্দু অধিকারী, মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়-সহ অন্যরা। রয়েছেন ১০ জন হেভিওয়েট নেতা যারা বাইরে থেকে এসেছেন। রয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য, পেট্রোলিয়াম মন্ত্রী। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আলাপচারিতা আর পশ্চিমবঙ্গের ৮টা লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকবেন বাইরে থেকে আসা বিজেপি নেতারা। এটাই আলোচনার প্রতিপাদ্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola