দিল্লি বিস্ফোরণের জের, অমিত শাহের বঙ্গ সফর বাতিল, এবিপি আনন্দকে জানালেন দিলীপ ঘোষ

অমিত শাহের দু'দিনের বঙ্গ সফর বাতিল। আসছেন না অমিত শাহ। তাই কাল সব কর্মসূচি বাতিল হয়েছে। তবে রবিবার যোগদান মেলা হবে। দিল্লি থেকে কে আসবেন ঠিক হয়নি। এদিন জানান দিলীপ ঘোষ। দিল্লি বিস্ফোরণের জেরে এই সিদ্ধান্ত এমনটাই বিজেপি সূত্রে খবর।  এর আগে সূত্রের তরফে খবর ছিল সম্ভবত আজ আসছেন না অমিত শাহ। তাই শনিবার তাঁর ঘোষিত কর্মসূচি বাতিল করা হয়েছিল। কিন্তু রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন, তাঁর পুরো কর্মসূচি বাতিল হয়েছে। অর্থাৎ দু'দিনের বঙ্গ সফরে আসছেন না তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola