ভরা কোটালের কারণে ফের নারায়ণপুর, নন্দকুমার, কুমড়োপাড়ার বিভিন্ন গ্রামে জল ঢুকেছে, রায়দিঘি পরিদর্শন করলেও সেখানে যায়নি কেন্দ্রীয় দল

রায়দিঘিতে মণি নদীর বাঁধ ভেঙে উমপুনের সময় প্লাবিত হয়েছিল আশপাশের বিভিন্ন গ্রাম। গতকাল আবার ভরা কোটালের কারণে ফের নারায়ণপুর, নন্দকুমার, কুমড়োপাড়ার বিভিন্ন গ্রামে জল ঢুকেছে। এর জেরে চাষের জমি জলের তলায়। বেশিরভাগ ঘরবাড়ি জলমগ্ন। বাধ্য হয়ে অনেক গ্রামবাসী উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। আজ রায়দিঘি পরিদর্শন করলেও যে সব গ্রামে জল ঢুকেছে সেখানে যায়নি কেন্দ্রীয় দল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola