আনন্দ লাইভ: কোচবিহারে ভ্যাকসিন অভিযানের সূচনা হল এক সাফাইকর্মীকে দিয়ে

অপেক্ষার অবসান। বিশ্বের সর্ববৃহত্‍ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। টিকা নিলেন ১ লক্ষ ৬৫ হাজারের বেশি। দ্বিতীয় ডোজ কবে, জানানো হবে ফোনে। ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, গুজবে কান দেবেন না, ঘোষণা করলেন নরেন্দ্র মোদি।
আশা-আশঙ্কার মধ্যেই গোটা দেশে শুরু হল করোনার টিকাকরণ। পাশাপাশি তৈরি হল বিতর্কও। কেন্দ্রের বিরুদ্ধে কম ভ্যাকসিন পাঠানোর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা নিয়ে নিলেন দুই তৃণমূল বিধায়কও। 
কোচবিহারে ভ্যাকসিন অভিযানের সূচনা হল এক সাফাইকর্মীকে দিয়ে। দার্জিলিংয়ে প্রথম ভ্যাকসিন পেলেন এক অ্যাম্বুল্যান্স চালক।
কিছু নেতাকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, মন্তব্য বনমন্ত্রীর। রাজ্যের কর্ম সংস্থান নিয়ে তুললেন প্রশ্নও। রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে আহ্বান দিলীপ, শুভেন্দুর। কোনও নেতা চলে গেলে ফের তৈরি হবে, প্রতিক্রিয়া ফিরহাদের।
তৃণমূল কংগ্রেসকে দেশের সবচেয়ে বড় সুবিধাবাদী রাজনৈতিক দল বলে  চন্দ্রকোণার সভা থেকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শিল্প থেকে বেকারত্ব, ভাইপো থেকে বালি চুরি, পরপর ইস্যুতে শাসকদলকে আক্রমণ বিজেপি নেতার। উত্তর দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেসও।
জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে গিয়ে সায়ন্তন বসুর মুখে ভাইপো প্রসঙ্গ। রাজ্য পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের দাবি, বিজেপির গর্জনে কোনও কাজ হবে না।
পারিবারিক জমি বিবাদ মেটাতে গিয়ে সালিশি সভায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের বিবাদ। পঞ্চায়েত প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্যার স্বামীর বিবাদে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনায় আহত দু’পক্ষের ৩ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের।
ভাটপাড়ার নারায়ণপুর এলাকায় ক্লাব ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসক দলের পাল্টা অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও এলাকায় গুলি চলার কোনও প্রমাণ মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola