আনন্দ লাইভ: চিটফান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের

শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ। ছবি দেখিয়ে আইকোর চিটফান্ডের সঙ্গে শোভনের জড়িত থাকার দাবিও করলেন তৃণমূলের মুখপাত্র। যদিও প্রাক্তন মেয়রের দাবি, অর্ধসত্য বলছেন কুণাল। 
বিবেকানন্দর জন্মজয়ন্তীতে তৃণমূল-বিজেপি সংঘাত। কলকাতায় স্বামী বিবেকানন্দর প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের বেনাচিতি থেকে ফের ভাইপো নিয়ে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। 
দুই ছেলে বিজেপিতে যোগ দেওয়ার পরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। কাঁথির তৃণমূল সাংসদকে সরিয়ে, এই পদে বসানো হয়েছে অখিল গিরিকে। যিনি অধিকারী পরিবারের প্রতিপক্ষ বলে পরিচিত।
কোচবিহারের মাথাভাঙায় দুয়ারে কর্মসূচির আগে স্কুলের মাঠ থেকে উদ্ধার হল তাজা বোমা। বোমার গায়ে কাগজে লেখা, তৃণমূল জেলা সভাপতি ও ব্লক সভাপতিকে অবহেলা মানব না। তৃণমূলের দাবি, গোটাটাই বিজেপির ষড়যন্ত্র। বিজেপির কটাক্ষ, শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
স্বামী বিবেকান্দের ১৫৯তম জন্মদিনে দার্জিলিংয়ে তৃণমূলের র‍্যালিতে ট্যাবলোর সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ট্যাবলোর পেছনে রইল স্বামী বিবেকানন্দের ছবি। ছবি বিতর্কে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও, এই ঘটনায় রাজনীতি টানতে নারাজ শাসক শিবির।
পুরুলিয়ার সিমলা ধানেরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ ৬ তৃণমূল সদস্য আজ যোগ দিলেন বিজেপিতে। প্রধান ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এই দলত্যাগীরা।
মালদার গাজোলে তোলাবাজির অভিযোগ উঠল ব্লক তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। প্রতিবাদে ইস্তফা দিলেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সহ ১২ জন নেতা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মালদার তৃণমূল কো-অর্ডিনেটর। তোলাবাজ-সিন্ডিকেট-মাফিয়াদের দল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, কটাক্ষ করেছে বিজেপি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংস্কারকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যারাকপুর পুরসভার প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসকমণ্ডলীর সদস্য। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রতীক্ষার অবসান। প্রথম পর্যায়ে করোনার টিকারকরণের জন্য রাজ্যে পৌছল ভ্যাকসিন। পুণের সিরাম ইনস্টিটিউট থেকে প্রায় সাত লক্ষ কোভিশিল্ড ঢুকল রাজ্যে। বাগবাজারে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল স্টোর থেকে তা পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola