আনন্দ লাইভ: কে বেশি কৃষক দরদি? তুঙ্গে কেন্দ্র-রাজ্য বাকযুদ্ধ, উত্তর-দক্ষিণ রাজনৈতিক তরজায় তপ্ত বাংলা

রাজনৈতিক স্বার্থে বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প চালু করেনি তৃণমূল সরকার। মমতা সরকারকে আক্রমণ প্রধানমন্ত্রীর। অর্ধসত্য এবং বিকৃত তথ্য দিচ্ছেন। কেন্দ্রকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'অসহযোগিতার অভিযোগের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। কে বেশি কৃষক দরদি? কেন্দ্র-রাজ্য এই বাকযুদ্ধে হঠাৎ করে প্রাসঙ্গিক সিঙ্গুর। রাজনৈতিক তরজায় বাম-ডান সবপক্ষ। এদিকে, বিজেপি নেতার ওপর হামলার অভিযোগে উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। জলপাইগুড়িতে গুলিবিদ্ধ আলিপুরদুয়ারের তৃণমূল নেতা। কেতুগ্রামের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অনুব্রত মণ্ডল।নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা অনুব্রতর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola