আনন্দ লাইভ: বিজেপির হয়ে প্রথম সভাতেই তৃণমূলের বিরুদ্ধ আগুন ঝড়ালেন শুভেন্দুর

পূর্বস্থলীতে বিজেপির (BJP) হয়ে প্রথম সভাতেই তৃণমূলের (TMC) বিরুদ্ধে আগুন ঝড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর অন্যদিকে একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে অমিত শাহকে আক্রমণের পথে হাঁটলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। অন্যদিকে ভর সন্ধ্যায় বাইপাসে পূর্বাসা আবাসনের কাছে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই পরপর ঝুপড়ি। শীতের রাতে গৃহহীন বহু মানুষ। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুনের জেরে বাইপাসে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ। বেলেঘাটা কানেক্টরেও যান নিয়ন্ত্রণ। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী ও পুরমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola