'মিডিয়ার সামনে হিরো হওয়ার দরকার নেই'...অনুব্রতর ধমক! দলের দুর্নীতি নিয়ে কথা বলতেই কেড়ে নেওয়া হল মাইক
ফের নিজের গড়ে অস্বস্তিতে অনুব্রত। বুথ সভায় দলের নেতাদের দুর্নীতি নিয়ে বলার চেষ্টা তৃণমূল কর্মীর। ধমক দিয়ে থামালেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি। কিছু বলার থাকলে লিখিত আকারে দেওয়ার নির্দেশ। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।