করোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, রয়েছেন হোম আইসোলেশনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2020 04:42 PM (IST)

করোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল করোনা পরীক্ষা হয় আসানসোলের মেয়রের। আজই করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি আছেন হোম আইসোলেশনে।