'বিধায়কদের লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়ার ঘটনা লজ্জাজনক' TMC-কে নিশানা Babul Supriyo-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jan 2021 01:39 PM (IST)

'বিধায়কদের লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়ার ঘটনা লজ্জাজনক।' কটাক্ষ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। তিনি বলেন, 'একটি দল যখন আদর্শগতভাবে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায় তখনই নির্লজ্জভাবে টিকা নেন সেই দলের নেতারা। খুব শীঘ্রই পার্লামেন্টের সেশন শুরু হবে। টিকাকরণে আমাদের সুযোগ অনেক পরে আসবে। আর এটাই বিজেপি (BJP)। 'বিধায়করা আগে ভ্যাকসিন নিয়ে ঠিক করেননি।' মন্তব্য তৃণমূল (TMC) নেতা ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। একই সঙ্গে তাঁর বিজেপিকে কটাক্ষ, 'কেন্দ্র ভ্যাকসিন দিয়ে দয়া করছে না।'