বাগনান বনধের মধ্যেই বিজেপির মিছিল আটকাল পুলিশ, চলল লাঠি, পাল্টা মিছিল তৃণমূলের
দলীয় নেতাকে খুনের অভিযোগে ১২ ঘণ্টার বাগনান বন্ধের ডাক বিজেপির। বাগনানের রথতলায় বনধের সমর্থনে বিজেপি মিছিল শুরু করতেই আটকায় পুলিশ। চালানো হয় লাঠি। অন্যদিকে পথে নেমেছে তৃণমূলও। বাগনান স্টেশন রোডে বহিরাগতদের চেক করে তবেই ঢুকতে দেওয়া হয়েছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বাগনানে আসবেন বলে জানা যাচ্ছে। শুরু হয়েছে বিজেপির বনধের প্রতিবাদে তৃণমূলের মিছিল। তৃণমূল নেতার দাবি, বিজেপি এই ঘটনাকে দিয়ে জলঘোলা করছে। বাগনানের মানুষ এই বনধ মানেন না, জানালেন তৃণমূল নেতা। পাশাপাশি তাঁর কথা, বাগনানের বুকে বিজেপির লোক নেই, কীভাবে বনধ বা মিছিল করবে বিজেপি।
Tags :
Bandh In Bagnan Police Deployed BJP Leader Death RAF Bagnan ABP Ananda LIVE Howrah Abp Ananda TMC