বাংলায় অস্থিরতা তৈরির পরিকল্পনা, ষড়যন্ত্র করছে বিজেপি, বাগনানের ঘটনা প্রসঙ্গে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Oct 2020 04:18 PM (IST)

দলীয় নেতাকে খুনের অভিযোগে ১২ ঘণ্টার বাগনান বন্ধের ডাক বিজেপির। বন্ধের সমর্থনে এদিন বিজেপি মিছিল শুরু করতেই আটকায় পুলিশ। চালানো হয় লাঠি। কয়েকজন আটক করা হয়। উল্টোদিকে বন্ধের প্রতিবাদে এলাকায় মিছিল বার করে তৃণমূলও। পরে সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিজেপির মিছিল পুলিশ আটকালে বাগনান থানার সামনে দেখা দেয় উত্তেজনা।
‘বাংলায় অস্থিরতা তৈরির পরিকল্পনা, ষড়যন্ত্র করছে বিজেপি। এটা তারই অঙ্গ। মশা মরলেও বলছে তৃণমূল মেরেছে।’ কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের।
‘বাংলায় অস্থিরতা তৈরির পরিকল্পনা, ষড়যন্ত্র করছে বিজেপি। এটা তারই অঙ্গ। মশা মরলেও বলছে তৃণমূল মেরেছে।’ কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের।