লকডাউনে খুইয়েছিলেন কাজ, ট্রেনের কামরা থেকে উদ্ধার বারুইপুরের যুবকের ঝুলন্ত দেহ

লকডাউনে খুইয়েছিলেন কাজ। সাতমাস ধরে কাজের সন্ধান চালাচ্ছিলেন বারুইপুরের বাসিন্দা চিরঞ্জিৎ তাঁতি। গতকাল রাতে ট্রেনের কামরা থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, কলকাতার হোটেলে রাঁধুনির কাজ করতেন চিরঞ্জিৎ। পরিবারের দাবি, লকডাউনে কাজ চলে যায়। তারপর থেকেই কাজের খোঁজ করছিলেন। এদিকে, ভাড়াবাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার। শুরু হয় আর্থিক সঙ্কট। বাজারে দেনাও হয়ে যায় বলে দাবি। সম্প্রতি দাদার কাছে আশ্রয় নেন বছর পঁয়ত্রিশের ওই যুবক। দিনকয়েক আগে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে যান স্ত্রী। গতকাল রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার পর, স্ত্রীর সঙ্গে বচসা হয়। এরপর রাতে বারুইপুর লোকাল থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। আর্থিক সঙ্কটের কারণেই আত্মঘাতী কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola