বারুইপুরে অগ্নিকাণ্ডের পর এলাকা পরিদর্শনের সময় সুজন চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বারুইপুর কাছারি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে, সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে এলাকা পরিদর্শনে যান যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বারুইপুর পুরসভার বিদায়ী উপপুরপ্রধান গৌতম দাস। অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মীভূত হয়ে গেছে শতাধিক দোকান। কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। দমকলের ১১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
Tags :
Kachhari Bazar ABP News Live Bengali Fire Tenders Fire Broke Out Sujan Chakraborty South 24 Pargana ABP Ananda LIVE Baruipur Abp Ananda