Behala: বর্ষবরণের রাতে দেদার মদ্যপান, ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2021 11:30 AM (IST)

বর্ষবরণের রাতে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা। ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের পার্টি চলাকালীন ছাদ থেকে পড়ে যান অপু মল্লিক নামের ওই যুবক। মত্ত অবস্থায় রেলিং টপকে মাটিতে পড়ে যান তিনি। সেই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী জানান, "প্রায় রাত ২:৪৫ নাগাদ ওই যুবক মদ্যপান করেন। হঠাৎ করে তাঁর শরীর খারাপ করায় বমি করতে ছাদের কোণে গেলে ভারসাম্য না রাখতে পেরে ছাদ থেকে পড়ে যান।"