বেলুড়ে বাজি-অভিযানে আক্রান্ত পুলিশ, জখম ৭, গ্রেফতার ৫

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  13 Nov 2020 11:31 AM (IST)
ABP News

বেলুড়ের বহুতল আবাসনে বাজি অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। জখম ৭। ঘটনায় গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ উপেক্ষা করে বেলুড়ের ওই আবাসনে বাজি ফাটানোর কথা জানতে পেরে গতকাল রাত ৯টা নাগাদ হানা দেয় বালি থানার পুলিশ। বাজি বাজেয়াপ্ত করার পর, কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ, সেইসময় পুলিশ কর্মীদের উপর চড়াও হন আবাসনের কয়েকজন বাসিন্দা। পুলিশ কর্মীদের মারধরও করা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে। ২ জন পুলিশ কর্মীর আঘাত গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • বেলুড়ে বাজি-অভিযানে আক্রান্ত পুলিশ, জখম ৭, গ্রেফতার ৫

TRENDING VIDEOS

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal12 Hour ago

Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity12 Hour ago

BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের12 Hour ago

Suvendu Adhikari | 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন