৬ নভেম্বর ফের বাংলায় জে পি নাড্ডা, তার আগেই বঙ্গ বিজেপিতে বড় রদবদল হয়ে গেল!

একুশের ভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল। সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অমিতাভ চক্রবর্তী। ভাঙল দিলীপ ঘোষ-সুব্রতর জুটি। অন্যদিকে একুশের প্রস্তুতিতে ৬ নভেম্বর ফের বাংলায় আসছেন জে পি নাড্ডা।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সংগঠনকে মজবুত করতে গেরুয়া শিবিরে যখন তৎপরতা তুঙ্গে, তখনই বড়সড় রদবদল বঙ্গ বিজেপিতে। রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরানো হল সুব্রত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় আনা হল অমিতাভ চক্রবর্তীকে। এতদিন সহকারী সাধারণ সম্পাদক (সংগঠন)-এর দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সুব্রত এবং অমিতাভ চক্রবর্তী, দু’জনই আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নব নিযুক্ত সাংগঠনিক সম্পাদককে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্টও করেছেন সুব্রত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola