Bengal Governor Press Meet: 'এই রাজ্য কারও একার নয়, প্রশাসন চলবে সংবিধান-আইন মেনে', ফের সংঘাত উসকে সরব রাজ্যপাল

মমতা যখন কোচবিহারে জনসভা করছেন, সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি রাজ্যের আইপিএসদের নিশানা করেন। আইপিএস জ্ঞানবন্ত সিংকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে কাঠগড়ায় তোলেন রাজ্যপাল। বলেন, 'উনি পুলিশ ক্ষমতার অপব্যবহার করছেন। ফের রাজ্যে অরাজকতা, নৈরাজ্য চলছে। যার জেরে মানুষের মনে অসন্তোষ তৈরি হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে।' এদিন এমনটাই অভিযোগ রাজ্যপালের। তাঁর কথায়, 'এই রাজ্য কারও জায়গির নয়। রাজ্য চলবে সংবিধান ও আইনের শাসনে। আমি এ কথা বারবার বলে এসেছি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola