Bharat Bandh: কৃষকদের সমর্থনে পথে বামেরা, দেখে নিন কলকাতার বিভিন্ন অংশের ছবি

কৃষি আইনের প্রতিবাদে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক। ধর্মঘটের আহ্বান কৃষক সংগঠনগুলির। এই বনধে মূলত যে দাবিটিকে সামনে রাখা হয়েছে তা হল, যে তিনটি কৃষি আইন লাগু করেছিল মোদি সরকার, তা অবিলম্বে বাতিল করতে হবে। আজ সকাল থেকে মৌলালিতে বাসের সংখ্যা অন্য দিনের তুলনায় কম। অন্যদিকে আজ কৃষক ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে বাম সমর্থকরা। আজ দিনভর তাদের কর্মসূচি রয়েছে। বিভিন্ন বাম সংগঠনগুলি সমবেত হয়েছে। আর কিছুক্ষনের মধ্যেই সুজন চক্রবর্তীর সমর্থনে শুরু হবে মিছিল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola