শীতেও পাহাড়ে রাজনৈতিক উত্তাপ, দার্জিলিঙে হারানো জমি ফিরে পেতে মরিয়া বিমল গুরুঙ্গ

শীতের আমেজে বছর শেষের আনন্দ উপভোগ করতে দার্জিলিঙে ভিড় করছেন পর্যটকরা। তারই মধ্যে শৈল শহরে চড়ছে রাজনীতির পারদ। সাড়ে তিন বছর পর দার্জিলিঙে ফিরে রাজনীতির হারানো জমি ফিরে পেতে মরিয়া বিমল গুরুঙ্গ (Bimal Gurung)। তাঁকে প্রতিপদে চ্যালেঞ্জ ছুড়ছে মোর্চার বিরোধী শিবির। সভার পাল্টা সভা হচ্ছে। যেমন হচ্ছে শনিবার। সোনাদা থেকে দার্জিলিং মোটর স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে গুরুঙ্গ বিরোধী মোর্চা শিবির। নেতৃত্ব দেন জিটিএ (GTA) চেয়ারম্যান অনিথ থাপা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola