তৃণমূলের বিরুদ্ধে উমপুন-দুর্নীতির অভিযোগে দত্তপুকুরে বিজেপির পথ অবরোধ, পুলিশের সঙ্গে বচসা

তৃণমূলের বিরুদ্ধে উমপুন-দুর্নীতির অভিযোগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বিজেপির পথ অবরোধ। পুলিশের সঙ্গে বচসা। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিচালিত কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উমপুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করছেন স্থানীয় তৃণমূল নেতারা। এর প্রতিবাদে আজ সকালে নীলগঞ্জ রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। তৃণমূল উপপ্রধান সোমা কাঞ্জিলালের দাবি, রাজনৈতিক কারণে এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola