West Bengal Election 2021: 'যতদিন দিদি জীবিত, ততদিন মুখ্যমন্ত্রী', হাওড়ায় দাবি সাংসদ প্রসূনের

এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলের পর জনসভা করে তৃণমূল। সেই সভায় বক্ত্যব্য রাখেন স্থানীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে ছিলেন মন্ত্রী অরূপ রায়। কিন্তু গরহাজির ছিলেন লক্ষ্মীরতন শুক্ল, বৈশালী ডালমিয়া এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'যতদিন দিদি জীবিত, সুস্থ, ততদিন তিনি মুখ্যমন্ত্রী।' কোনওদিন বিজেপি মমতার কাছে জিততে পারবে না। দাবি করেন সাংসদ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola