BJP vs TMC: দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল বিজেপির

উত্তরকন্যা অভিযানে শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে ট্যুইট রাজ্য পুলিশের। ট্যুইটে বলা হয়েছে, পুলিশ এ ধরনের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট, উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে। বিক্ষোভে সশস্ত্র কাউকে এনে গুলির প্ররোচনা অভূতপূর্ব। অস্ত্র ব্যবহার করে হিংসা ছড়ানোর উদ্দেশ্য ছিল, সিআইডি-কে তদন্ত করতে বলা হয়েছে। এই ঘৃণ্য খুনের পিছনে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ট্যুইটে জানাল রাজ্য পুলিশ।
পুলিশই গুলি চালিয়েছে। সত্য ধামাচাপা দিতে সিআইডি তদন্ত করার কথা বলা হচ্ছে। আমরা আদালতে যাব। বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডিকে তদন্তভার প্রসঙ্গে প্রতিক্রিয়া সায়ন্তন বসুর।
পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ছররা গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের। হয়তো শটগান এনেছিল বিজেপিই। আদালতে গেলে যাক। বিজেপির মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায়।
পুলিশের দিক থেকেই গুলি চলেছে। পুলিশ গুলি না চালালে কে চালাল? সঠিক তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
এদিকে, দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিয়ে বিজেপির মোমবাতি মিছিল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola