রাজ্যে প্রচারের অভিমুখ স্থির করতে বিজেপির বৈঠক, রয়েছেন অমিত মালব্য ও সুনীল দেওধর

বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে আজ কলকাতায় বিজেপির বৈঠক। সূত্রের খবর, আলোচনা হবে রাজ্যের ইস্যুভিত্তিক আন্দোলন ও প্রচারের অভিমুখ নিয়ে। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং সুনীল দেওধর উপস্থিত থাকছেন আজকের এই বৈঠকে। আইটি সেলের প্রধান অমিত মালব্যকে রাজ্যে সহ পর্যবেক্ষকের পদ দেওয়ার পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola