জ্যোতিপ্রিয় মল্লিক যেখানেই দাঁড়াবেন, হারবেন’, চ্যালেঞ্জ দিলীপের, 'জেলায় ৩৩-০ করব’, পাল্টা জ্যোতিপ্রিয়
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বারাসাতের কলোনি মোড়ে প্রাতঃভ্রমণ সেরে তিনি খাদ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিক যে কেন্দ্রেই দাঁড়াবেন, সেখানেই বিজেপি তাঁকে গোহারা হারাবে।“দিলীপ ঘোষকে বলে দেবেন, তৃণমূল ৩৩-০ ফল করবে, পাল্টা চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয় মল্লিকের।