West Bengal Elections 2021: করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি, আক্রমণ নুসরতের, পরের ভোটে জামানত জব্দ হয়ে যাবে, পাল্টা দিলীপ

দেগঙ্গায় চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুরে রক্তদান শিবিরে আজ যোগ দেন তৃণমূল নুসরত জাহান। এদিন তিনি গেরুয়া শিবিরকে তোপ দেগে বলেছেন, 'করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি। কারণ ওরা আমাদের সংস্কৃতি বোঝে না। মনুষ্যত্বের দাম বোঝে না। ওরা বোঝে না আমাদের পরিশ্রম।' তাঁর অভিযোগ, 'ওরা বোঝে শুধু ব্যবসা। ওদের কাছে প্রচুর টাকা। চারদিকে টাকা ছড়িয়ে দিচ্ছে। তারপর ধর্মকে ভিত্তি করে মানুষে-মানুষে দাঙ্গা লাগায়।'
পাল্টা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘ওঁর করোনা হয়েছে কি না জানি না। ওঁদের জন্য বিজেপি ভয়ঙ্কর। পরের ভোটে জামানত জব্দ হয়ে যাবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola