BJP: 'কেউ কেউ ভেবেছিলেন, বিজেপিতে যোগ দিয়েই তাঁরা উঁচু পদ পাবেন', বর্ধমানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে প্রতিক্রিয়া জেলা সহ সভাপতির

কেশপুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। অন্যদিকে বর্ধমান শহরে প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির জেলা কার্যালয়ের দফতরে ভাঙচুরের ঘটনা। অভিযোগ বিজেপিরই একাংশের বিরুদ্ধে। দলে গুরুত্ব না পাওয়ায় ভাঙচুর বলে অভিযোগ বিক্ষোভকারীদের। পূর্ব বর্ধমানের জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জেলার নেতাদের বিরুদ্ধেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে বর্ধমান বিজেপি জেলা সহ সভাপতি প্রবাল রায়ের অভিযোগ, "কেউ কেউ ভুল করে বিজেপিতে এসে ভেবেছিলেন তাঁরা কেউ রাজ্য সভাপতি হবে কেউ জেলা সভাপতি হবে। তাঁরা কি বিজেপির কর্মী? বিজেপি কর্মী সংস্কৃতি ও শিষ্টাচারে বিশ্বাস করে। তারা এরকম একটা মন্দির ভাঙায় বিশ্বাস করে না। যারা করেছে বিজেপিকে শেষ করার জন্য, বিজেপিকে বদনাম করার জন্য টাকা পয়সা খেয়ে এখানে এসেছিল। এই দলকে কলঙ্কিত করার জন্য যারা চেষ্টা করছে, আমি তাদের ঘেন্না করি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola