West Bengal Elections 2021: ‘স্বাস্থ্য সাথী নয়, এটা ভোট কার্ড, ভাঁওতা দেওয়ার চেষ্টা’, গুড়াপের সভায় বললেন রাজীব

এদিন গুড়াপের সভায় স্বাস্থ্যসাথী কার্ডকে কটাক্ষের নিশানা বানান রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এটা স্বাস্থ্যসাথী কার্ড নয় ভোট কার্ড।' তিনি বলেন, 'স্বাস্থ্যসাথী প্রকল্প আদতে ভাঁওতাবাজি। কেউ এই কার্ডে আপনার চিকিৎসা করবে না।' বুধবার গুড়াপের সভা থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগের উত্তর দিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তিনি বলেন, বনসহায়কের নিয়োগ নিরপেক্ষ ছিল। মন্ত্রী থাকার সময় তৃণমূল নেতাদের কাছ থেকে কী সুপারিশ এসেছিল, কালীঘাট থেকে কী সুপারিশ এসেছিল সব যত্ন করে গুছিয়ে রেখেছি। আপনি এখন আলিপুরদুয়ারে রয়েছেন। আলিপুরদুয়ারের জেলা সভাপতির সুপারিশ কী ছিল ওনার কাছ থেকেই জেনে নিন। বনসহায়কের নিয়োগের তদন্তের সঙ্গেই বিগত দিনে যত চুক্তি ভিত্তিক চাকরি হয়েছেন সব নিয়োগের তদন্ত করুন। আমি মুখ খুললে বটগাছও নড়ে যেতে পারে।



 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola