মল্লারপুরে মিছিলের সামনেই সৌমিত্র খান, ‘বাধা দিলে আমরাও প্রস্তুত’, হুঁশিয়ারি সাংসদের
বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর প্রতিবাদ। আজ ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির। সকাল থেকেই বন্ধ এলাকার বাজার, দোকানপাট। ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপির মিছিল। নেতৃত্বে রয়েছেন সৌমিত্র খাঁ। মিছিলে সামিল বহু মানুষ। তাঁরা থানায় যাবেন এবং ওসিকে গ্রেফতার না করলে থানার সামনে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানান বিজেপি সাংসদ। অন্যদিকে পাল্টা প্রস্তুত আছে তৃণমূল। তৎপর প্রশাসন।
Tags :
Minor Death Death In Police Custody Mallarpur Soumitra Khan ABP Ananda LIVE Abp Ananda Protest Birbhum BJP