West Bengal Election 2021: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের দাবি অর্জুন সিংহের, বিরোধিতার হুঁশিয়ারি তৃণমূলের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  28 Jan 2021 10:57 PM (IST)
ABP News
বেলুড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া। পুলিশ আটকালে বাধে ধস্তাধস্তি। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের দাবি জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি কেন্দ্র কোনও সিদ্ধান্ত নিলে বিরোধিতা হবে।
আর কিছুদিনের মধ্যেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হবে। এই প্রেক্ষাপটে একুশের কুরুক্ষেত্রের আগে তৃণমূলের উপর চাপ আরও বাড়াল বিজেপি। রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোটের দাবি জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাল্টা হুঁশিয়ারির সুরে তৃণমূলও বুঝিয়ে দিয়েছে তারা ছেড়ে কথা বলবে না।
শনিবার বেলুড়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষে গুলি চলার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারের অফিস অভিযানের ডাক দেয় বিজেপি। সিপির অফিসের আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকড ভাঙতে গেলে শুরু হয় ধস্তাধস্তি।
বিজেপির একাধিক নেতার মুখে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি ওঠার পর, সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরেও এই প্রসঙ্গটি ওঠে। এই প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট করানোর বিজেপি সাংসদের দাবিকে, তৃণমূলের ওপর চাপ তৈরির কৌশল হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • West Bengal Election 2021: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের দাবি অর্জুন সিংহের, বিরোধিতার হুঁশিয়ারি তৃণমূলের

TRENDING VIDEOS

মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল11 Hour ago

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ12 Hour ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী12 Hour ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর12 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন