২০০ আসনের টার্গেট বাঁধলেন অমিত, 'বিরোধী দলের মর্যাদাও পাবে না', কটাক্ষ তৃণমূলের
বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে টার্গেট ঠিক করে দিলেন অমিত শাহ। বিজেপি সূত্রে দাবি, দু’শো আসনের লক্ষ্য নিয়ে লড়াইয়ে নামতে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও, তৃণমূলের কটাক্ষ, দু’শো আসন দূরের কথা, বিরোধী দলের মর্যাদাও পাবে না বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় গুরুত্ব দিচ্ছে না সিপিএম-কংগ্রেসও।