রুবি মোড়ে চা চক্রে দিলীপ, বাম-কংগ্রেস জোট ও তৃণমূলকে একযোগে আক্রমণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Nov 2020 12:11 PM (IST)

"বাংলায় জোটের সম্ভাবনা নেই। মানুষ বিজেপিকে চাইছে। কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই।" রুবি মোড়ে চা চক্রে বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ দিলীপ ঘোষের। বললেন, "মানুষ বুঝেছে, এই জোট তৃণমূলকে হটাতে পারবে না। আর তৃণমূলের মধ্যেই যা শুরু হয়েছে তাতে দলের লোকেরই দলের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে।''