করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, জ্বর নিয়ে ভর্তি সল্টলেক আমরি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2020 12:41 PM (IST)

করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি। করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে দিলীপ ঘোষ। জ্বর নিয়ে সল্টলেক আমরি হাসপাতালের এইচডিইউ-তে ভর্তি তিনি। দিলীপ ঘোষের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে খবর।