West Bengal Elections 2021: তৃণমূলের 'বহিরাগত' তত্ত্বের জবাবে এবার বিজেপির নয়া হাতিয়ার 'ভূমিপুত্র'

শান্তিনিকেতনে কবিগুরুর কাটআউট নিয়ে বিতর্কের আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্যুতে সোনাঝুরির হাটে বিক্ষোভ দেখান রবীন্দ্র-অনুরাগীরা। কাটআউট বিতর্কে বিজেপিকে কাঠগড়ায় তুলে কলকাতার জোড়াসাঁকোয় অবস্থান বিক্ষোভ করে তৃণমূল।

কাটআউটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থাকার প্রতিবাদে এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে প্রতিবাদ-অবস্থানে বসেন তৃণমূল নেতা-কর্মীরা। গান, আবৃত্তি, কবিতার মাধ্যমে জানানো হয় প্রতিবাদ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola