‘একুশের নির্বাচনে বাংলায় ৫০% ভোট পাবে বিজেপি’, দাবি জে পি নাড্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2020 03:42 PM (IST)

একুশের বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে একাধিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ভোট পাবে বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার আহ্বান জানিয়ে এমনটাই দাবি নাড্ডার।