BJP Worker Ulen Roy’s Death: 'নিজেরাই গুলি চালিয়েছে, বিজেপি কুৎসা করে ঝড়ের বেগে, আমরা ঝড়ের বেগে উন্নয়ন চাই', দাবি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর দাবি, BJP নিজের মিছিলেই গুলি চালিয়েছে। পাল্টা বিজেপির দাবি, তাদের কর্মী খুনে দায়ী পুলিশ এবং TMC। CID তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু বিজেপির দাবি, সিবিআইকে দিয়ে তদন্ত করতে হবে। সব মিলিয়ে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্য ঘিরে চাপানউতোর তুঙ্গে। বিজেপি কুৎসা করে ঝড়ের বেগে, আমরা ঝড়ের বেগে উন্নয়ন চাই, দাবি মুখ্যমন্ত্রীর।

উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর পর একদিন পেরিয়ে গেছে। কিন্তু, মৃত্যুর কারণ ঘিরে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চড়ছে। উত্তরবঙ্গের গণ্ডি ছাড়িয়ে, সেই আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। সোমবার যে জায়গায় এই ঘটনা ঘটে, সেখানে মঙ্গলবারও চাপা উত্তেজনার ছাপ স্পষ্ট। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola