BJP Worker Ulen Roy’s Death: 'ছেলে পরীক্ষা দিচ্ছে মামা প্রশ্নপত্র তৈরি করছে', উলেন রায়ের মৃত্যুতে CID তদন্ত নিয়ে কটাক্ষ মুকুলের

জোর রাজনৈতিক তরজার মধ্যেই মৃত বিজেপি কর্মী উলেন রায়ের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। ১০ ডিসেম্বরের মধ্যে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের সদস্য, তিন চিকিৎসকের সামনে হবে ময়নাতদন্ত, করতে হবে ভিডিওগ্রাফি, নির্দেশ আদালতের। ইতিমধ্যেই রাত সাড়ে ৯টা নাগাদ যে ময়নাতদন্ত হয়েছিল, তার রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, উলেন রায়ের মৃত্যু হয়েছে শটগানের গুলির আঘাতে। সবকটি গুলি ছোড়া হয়েছে একই দূরত্ব থেকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola