হাওড়ার আমতায় বিজেপি কর্মীদের 'মারধর', কাঠগড়ায় তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Dec 2020 10:21 AM (IST)

বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে জেলায় জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই প্রেক্ষাপটে হাওড়ার আমতায় বিজেপি (BJP) কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC) বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূল পরিচালিত ভাটুরা গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে শাসকদলের ১০-১২ জন কর্মী লাঠি ও লোহার রড নিয়ে তাদের উপরে হামলা চালায়। বেশ কয়েকজনের মাথা ফেটে যায়। মিথ্যে অপপ্রচার বলে দাবি তৃণমূলের তরফে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।