কেন্দ্রীয় পদ পাওয়ার একদিনের মধ্যেই বারুইপুরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে অনুপম হাজরা! 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে নব্য বনাম পুরাতন বিজেপির দ্বন্দ্ব!

কেন্দ্রীয় পদ পেয়েছেন একদিনও হয়নি, তার মধ্যেই গতকাল বারুইপুরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে অনুপম হাজরা। তাঁর সামনেই নব্য বনাম পুরাতন বিজেপির দ্বন্দ্ব! যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল! রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলা পার্টি অফিসে বৈঠক করতে যান অনুপম হাজরা। বৈঠক সেরে বেরনোর পরই তাঁর গাড়ি ঘিরে ধরেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ ওঠে, বিজেপির বারুইপুর পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি হরিকৃষ্ণ দত্ত পুরনো বিজেপি কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না! কোনওরকমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এলাকা ছাড়েন অনুপম। অভিযোগ, এরপরেই পার্টি অফিসের মধ্যেই নতুন ও পুরনো বিজেপিকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়! বিজেপি জেলা সভাপতির অনুগামীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ! আহত হন পুরুষ-মহিলা-সহ তাঁর ১১ জন অনুগামী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola